স্মার্টফোনের পাশাপাশি অডিও ডিভাইসের বাজারেও নিজেদের অবস্থান শক্ত করছে অপো। এবার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড অপো এনকো এয়ার ৫ আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ডিভাইসটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইট চালু হওয়ায় এর আসন্ন উন্মোচনের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে।
Advertisement
অ্যামাজনের টিজার ব্যানারে ডিভাইসটিকে অপো এনকো এয়ার ৫ ট্রু ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলেশন ইয়ারবাডস হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নতুন ইয়ারবাডে নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি থাকবে। যদিও এখনও নির্দিষ্ট কোনো লঞ্চ তারিখ প্রকাশ করা হয়নি, তবে কামিং সুন ট্যাগ দেখে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এটি বাজারে আসবে।
আরও পড়ুন হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?টিজার ছবিতে অপো এনকো এয়ার ৫-এর ডিজাইনও কিছুটা দেখা গেছে। এতে গোলাকার চার্জিং কেস ব্যবহার করা হয়েছে, যার সামনে একটি ছোট এলইডি ইন্ডিকেটর রয়েছে। এই লাইটের মাধ্যমে চার্জিং, পেয়ারিং কিংবা ব্যাটারির অবস্থা সম্পর্কে তথ্য জানা যাবে। ইয়ারবাডগুলো ইন-ইয়ার ডিজাইনের এবং সিলিকন ইয়ার টিপসসহ স্টেম-স্টাইল কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।
তবে অপো এখনো এনকো এয়ার ৫-এর হার্ডওয়্যার, ড্রাইভার সাইজ, ব্যাটারি ক্ষমতা কিংবা নয়েজ ক্যানসেলেশনের মাত্রা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। একই সঙ্গে এর দাম ও রঙের বিকল্প সম্পর্কেও কিছু জানানো হয়নি।
Advertisement
চলতি বছরের মে মাসে ভারতে অপো এনকো এয়ার ৫ উন্মোচন করা হয়। ৪ হাজার ৯৯৯ রুপিতে বাজারে আসা ওই মডেলে ছিল ১২.৪ মিমি ডায়নামিক ড্রাইভার, সর্বোচ্চ ৫৫ ডেসিবেল অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ডুয়াল ডিএসি প্রযুক্তি এবং ব্লুটুথ ৫.৪ সংযোগ সুবিধা। এছাড়া এলএইচডি ৫.০ অডিও কোডেক, ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি এবং এআই-ভিত্তিক অনুবাদ সুবিধাও রয়েছে।
আরও পড়ুন রাস্তাঘাটে এয়ারপড হারিয়ে ফেলেন? মুহূর্তেই খুঁজে দেবে ফোনের ফিচারএখন প্রযুক্তিপ্রেমীদের নজর অপো এনকো এয়ার ৫-এর দিকে। নতুন মডেলটি প্রো সংস্করণের তুলনায় কী কী ভিন্নতা নিয়ে আসবে এবং এর দাম কত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। তবে অ্যামাজনের টিজার বলছে, অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হবে না।
কেএসকে
Advertisement