মেক্সিকো সিটির সরকার বুধবার সন্ধ্যায় মেক্সিকো এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করছে। এই ম্যাচে হাজার হাজার মানুষ খেলা দেখতে শহরের রাস্তায় জড়ো হবেন। এ সময় শহরের কেন্দ্রস্থল এবং প্রধান উদযাপন এলাকাগুলোতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Advertisement
গত বৃহস্পতিবার আকাশচুম্বী রিফর্মা অ্যাভিনিউতে অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স-এ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর বিজয় উদযাপন করেছে প্রায় ৪ লাখ সমর্থক। এছাড়া আরও দুই লাখ সমর্থক প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জোকালো স্কোয়ারে জড়ো হয়েছিল। এই দুই স্থানেই ম্যাচ চলাকালীন অ্যালকোহলে নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। তবে রেস্তোরাঁ এবং বিভিন্ন বারে অ্যালকোহল সেবনের অনুমতি দেওয়া হবে।
শহরের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর বিজয় উদযাপনের পর পরিচ্ছন্নতা কর্মীরা ৪০ টন আবর্জনা সংগ্রহ করেছে।
Advertisement
টিটিএন