ধর্ম

মাংস বিক্রির গরুতে শরিক হয়ে আকিকা করা যাবে?

প্রশ্ন: মাংস বিক্রির জন্য জবাই করা হবে এমন গরুতে এক সপ্তমাংশ কিনে আকিকা করা যাবে যেমন কোরবানির পশুতে শরিক হয়ে আকিকা করা যায়?

Advertisement

উত্তর: মাংস বিক্রির গরুতে এক সপ্তমাংশের শরিক হয়ে আকিকা করা যাবে না যেমন কোরবানির গরুতে করা যায়। কারণ মাংস বিক্রি ও আকিকা দুটি কাজের উদ্দেশ্য মৌলিকভাবে আলাদা। কোরবানি ও আকিকা আলাদা আমল হলেও দুটিই ইবাদত হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুল (সা.) বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জনুগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুণ্ডন করে দিতে হবে। (সুনানে তিরমিজি: ১৫২২) রাসুল (সা.) একটি ছাগল জবাই করে তার নাতি হাসানের (রা.) আকিকা করেছিলেন। (সুনানে তিরমিজি: ১৬০২)

আরও পড়ুন শিশুর নানা কি তার আকিকা করতে পারেন?

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেছেন, রাসুল (সা.) পুত্র সন্তানের জন্য দুটি ও কন্য সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিজি) হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইহুদিরা পুত্রসন্তানের আকিকা করত কিন্তু কন্যাসন্তানের আকিকা করত না। তোমরা পুত্রসন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যাসন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। (সুনানে কুবরা লিলবায়হাকি: ১৯৭৬০)

Advertisement

সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যে কোনো সময় আকিকা করা যায়।

আরও পড়ুন শিশুর আকিকার দিন যেভাবে হিসাব করতে হবে

ওএফএফ