বিনোদন

মেসির উল্কিতে মায়ের মুখ, শাহনাজ খুশি লিখলেন, ‘স্যালুট মাই হিরো’

ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন আজ, ২৪ জুন। এদিন উপলক্ষে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন তিনি।

Advertisement

পোস্টে শাহনাজ খুশি জানান, বিশ্বকাপে ১৮ গোলের কীর্তি গড়া মেসির নানা মুহূর্তের ছবি তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করে রেখেছেন। ছবি দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেন, একই মুহূর্তের কিছু ছবি একাধিকবার সংরক্ষণ করেছেন।

তবে সবচেয়ে বেশি আবেগাপ্লুত হয়েছেন মেসির একটি উল্কির ছবি দেখে। অভিনেত্রী লেখেন, মেসির পিঠে আঁকা উল্কিতে তার মায়ের মুখ রয়েছে। এ তথ্য জানার পর তিনি গভীরভাবে আবেগতাড়িত হয়েছেন।

নিজেকে ‘এক গ্রাম্য মা’ উল্লেখ করে শাহনাজ খুশি বলেন, মা কিংবা সন্তানের গল্প শুনলেই তার চোখ ভিজে আসে। আর বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলারের শরীরে মায়ের মুখের উল্কি ধারণ করাকে তিনি অনন্য এক ভালোবাসার প্রকাশ হিসেবে দেখেন।দুই পুত্রের জননী শাহনাজ খুশি

Advertisement

পোস্টে তিনি আরও লেখেন, মানুষ বড় হওয়ার পেছনে অনেক কিছুই কাজ করে, তবে জন্মদাত্রী মায়ের আশীর্বাদ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। পৃথিবীর যে দেশই হোক, সব মানুষের জন্ম মাতৃগর্ভেই- এই সত্যের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

পোস্টের শেষাংশে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘স্যালুট মাই হিরো লিওনেল মেসি।’

মেসির জন্মদিনে শাহনাজ খুশির এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।

 

এলআইএ

Advertisement