দেশজুড়ে

স্বাস্থ্যবিধি না মানায় চার প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের অভিযোগে তিনটি হোটেল ও একটি মুদি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (২৪ জুন) দুপুরে পৌর শহরের থানা রোডে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা ও আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে সদর থানা রোডের রংধনু হোটেলকে দুই হাজার টাকা, সুবাদ হোটেলকে তিন হাজার টাকা এবং কানাই চন্দ্র কর হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়িক লাইসেন্স নবায়ন না থাকায় মেসার্স কানু ভূষণ দাস নামে একটি মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা বলেন, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হবে।

Advertisement

কাজল কায়েস/এসআর/জেআইএম