গ্রামীণ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহঅর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়েছে।
আরও পড়ুন বিদেশি বিনিয়োগ টানতে ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করছে সরকার: অর্থমন্ত্রীতিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব তফসিলি ব্যাংক ও ডাকঘর ফ্রন্ট অফিস হিসেবে কাজ করছে।
Advertisement
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে নড়াইল জেলায় র্যালি, কর্মশালা, পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এমওএস/কেএসআর