দেশজুড়ে

ফেনীতে এনসিপি নেতা ওমর ফারুককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ওমর ফারুককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

Advertisement

বুধবার (২৪ জুন) এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক নোটিশে বলা হয়, ওমর ফারুকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এনসিপির কেন্দ্রীয় দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা ওই নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। জবাব চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নোটিশে ওমর ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস