২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে হুগো ব্রুসের দল।
Advertisement
গুয়াদালুপে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে ৬৩তম মিনিটে। দুর্দান্ত বাম পায়ের শটে জালের দেখা পান থাপেলো মাসেকো, আর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচের শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও পুরো সময়জুড়ে আক্রমণে ধারহীন ছিল দক্ষিণ কোরিয়া। বলের দখলে ৬৮.৪ শতাংশ সময় এগিয়ে থেকেও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় মিউং-বো হংয়ের শিষ্যরা।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে রানার্সআপ হিসেবে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে কানাডা।
Advertisement
অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো।
দক্ষিণ কোরিয়ার জন্য এখনও নকআউটে ওঠার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
এমএমআর
Advertisement