বর্ষাকালে বাইক চালানোর সময় শুধু রাস্তার পিচ্ছিলতা নয়, আরও একটি বড় বিপদ লুকিয়ে থাকে বাইকের জ্বালানি ট্যাঙ্কে। অনেক বাইক মালিকই জানেন না, ফুয়েল ট্যাঙ্কে সামান্য পরিমাণ পানি ঢুকলেও তা ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সময়মতো সতর্ক না হলে মেরামতে গুনতে হতে পারে মোটা অঙ্কের টাকা।
Advertisement
ভারী বৃষ্টি, জলাবদ্ধ রাস্তা কিংবা দীর্ঘ সময় খোলা জায়গায় বাইক পার্ক করে রাখলে ট্যাঙ্কে পানি ঢোকার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ফুয়েল ক্যাপ বা ট্যাঙ্কের ঢাকনা যদি ঢিলে, ক্ষতিগ্রস্ত বা পুরোনো হয়ে যায়, তাহলে বৃষ্টির পানি সহজেই ভিতরে প্রবেশ করতে পারে।
কেন বিপজ্জনক?পেট্রোল বা অকটেনের সঙ্গে জল মিশে গেলে ইঞ্জিন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এর ফলে জ্বালানির দহন প্রক্রিয়া ব্যাহত হয় এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
আরও পড়ুন বর্ষায় বাইকের কিছু অংশে জং ধরতে পারে, আপনার যা করণীয় ইঞ্জিনের ক্ষতিজল প্রবেশ করলে ইঞ্জিনের অভ্যন্তরে মরিচা ধরতে পারে। পিস্টন, রিং, ফুয়েল ইনজেকশন সিস্টেমসহ গুরুত্বপূর্ণ অংশগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
Advertisement
জ্বালানির সঙ্গে জল মিশে গেলে বাইকের শক্তি কমে যায়। এক্সিলারেশন দুর্বল হয়, মাইলেজ কমে এবং ইঞ্জিনে ঝাঁকুনি অনুভূত হতে পারে।
ফুয়েল লাইন ও ট্যাঙ্কে মরিচাট্যাঙ্ক ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মরিচা ধরলে পরবর্তীতে ফুটো, ব্লকেজ এবং অন্যান্য যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে।
বাইক বন্ধ হয়ে যেতে পারেগুরুতর ক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট নিতে সমস্যা হতে পারে বা চলন্ত অবস্থায় বাইক হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
কীভাবে এই সমস্যা এড়াবেন? বৃষ্টির মধ্যে অপ্রয়োজনে বাইক বাইরে ফেলে রাখবেন না। ফুয়েল ক্যাপ ও ট্যাঙ্কের ঢাকনা নিয়মিত পরীক্ষা করুন। কোনো ফাটল বা ক্ষতি দেখা গেলে দ্রুত পরিবর্তন করুন। বাইকের নিয়মিত সার্ভিসিং করান। দীর্ঘদিন বৃষ্টিতে ব্যবহারের পর ট্যাঙ্ক ও ফুয়েল লাইনের অবস্থা পরীক্ষা করুন। সন্দেহ হলে কী করবেন?যদি মনে হয় ট্যাঙ্কে পানি ঢুকে গেছে, তাহলে বাইক চালিয়ে ঝুঁকি না নিয়ে দ্রুত অভিজ্ঞ মেকানিকের কাছে যান। প্রয়োজন হলে ট্যাঙ্ক পরিষ্কার করে নতুন জ্বালানি ভরতে হবে।
Advertisement
জলরোধী ট্যাঙ্ক কভার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি বাজারে পাওয়া কিছু ফুয়েল অ্যাডিটিভ জ্বালানির মধ্যে থাকা আর্দ্রতা কমাতে সাহায্য করে। তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই পেশাদার মেকানিকের পরামর্শ নিতে হবে।
বর্ষাকালে সামান্য অসতর্কতাই বাইকের বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ফুয়েল ট্যাঙ্কে পানি ঢোকার বিষয়টিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।
কেএসকে