কার্লো আনচেলত্তি বুধবার মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। গ্রুপ ‘সি’-এর তৃতীয় রাউন্ডের এই ম্যাচে জয় পাওয়ার মাধ্যমে গ্রুপ সেরা হয়ে সেলেসাওরা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
Advertisement
ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, এখন তার দল সত্যিকার অর্থেই একটি ঐক্যবদ্ধ দল হিসেবে খেলছে, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই, এখনও অনেক কিছু উন্নতি করার আছে। বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকলে আমরা আরও দ্রুত খেলতে পারি।’
আরও পড়ুন আনচেলত্তি / নেইমারের ব্রাজিলের হয়ে খেলার আবেগ এখনো একটি কিশোরের মতোইদলের এমন জয়ে বেশ খুশি আনচেলত্তি। তার ভাষ্য মতে, ‘আমি খুশি, কারণ দল অনেক উন্নতি করেছে এবং এখন আমরা আরও দৃঢ়। নকআউট ম্যাচে এই দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটি শক্ত ও ভারসাম্যপূর্ণ দল রয়েছে। প্রথম ম্যাচের তুলনায় এখন আমরা কম ভুল করছি, খেলায় বেশি গতি এসেছে এবং আক্রমণভাগেও আমরা আরও কার্যকর হয়েছি।’
আরও পড়ুন মাঠে কান্না করার কারণ জানালেন নেইমারএরপর তিনি ব্রাজিলের সমর্থকদের উদ্দেশে একটি বার্তাও দেন, ‘শান্ত থাকুন। ধন্যবাদ। শান্ত থাকুন, শান্ত থাকুন! একদম শান্ত থাকুন।’
Advertisement
হয়তো সামনে ব্রাজিলের হয়ে বড় কোনো ট্রফি জয়েরই বার্তা দিয়ে সমর্থকদের শান্ত থাকতে বললেন এই ইতালিয়ান কোচ।
আরআর/এমএমআর