প্রায় দুই বছর পর আগামী ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। প্রাথমিকভাবে ঢাকাসহ দেশের পাঁচটি কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রথমে দেশের পাঁচটি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পাশাপাশি মেডিকেলসহ অন্য ভিসা সেবা অব্যাহত থাকবে। ভিসা সেন্টারগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।
এর আগে শুক্রবার (১২ জুন) ঢাকায় বেনাপোল স্থল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর এটিই দিনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
Advertisement
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ভারতে দেশটির নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করে বাংলাদেশ। তবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত আসছিল না।
কূটনৈতিক সূত্রগুলো বলছিল, নিরাপত্তা উদ্বেগ, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে।
বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রসহ বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আক্রান্ত হলে সব ধরনের ভিসা সীমিত করে ভারত। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্যুরিস্ট ভিসা।
এই সময়ে চিকিৎসা সংক্রান্ত ও অন্য জরুরি ভিসা অগ্রাধিকারভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Advertisement
এতে আরও বলা হয়, ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা মিলিয়ে দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করে আসছে। চিকিৎসা সংক্রান্ত ও অন্য জরুরি ভিসাও অগ্রাধিকারভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারত।
আরও পড়ুন ভারতীয় ভিসা পুরোপুরি চালু হবে কবে?গত ১২ জুন ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। স্থলপথে বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মিলে মিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।’ এমএএস/এএসএ/এএসএম