ক্যাম্পাস

শাবিপ্রবির ইন্টারন্যাশনাল সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক রবিউল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মনিরুল ইসলামকে ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে অধ্যাপক রবিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্টারটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

Advertisement

এসএইচ জাহিদ/এসআর/জেআইএম