ক্যাম্পাস

শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক হলেন অধ্যাপক আতিকুল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয় ।

Advertisement

এসএইচ জাহিদ/এসআর/জেআইএম