ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Advertisement
সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বার্তা অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা পাওয়া গেছে সাড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
Advertisement
আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল শুক্রবার (২৬ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
একিউএফ/
Advertisement