খেলাধুলা

উনদাভকে ছাড়া মাঠে নামছে জার্মানি, দেখে নিন দুই দলের একাদশ

জার্মানি ইতোমধ্যেই ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে। আজ নিশ্চিত হবে দ্বিতীয় দলও। ইকুয়েডর, কুরাসাও ও আইভরি কোস্ট সবারই সুযোগ রয়েছে রাউন্ড অব ৩২-এ যাওয়ার।

Advertisement

বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। সেই ম্যাচটা জিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করতে চায় জার্মানরা।

অন্যদিকে, জার্মানিকে হারানোর পাশাপাশি আইভরি কোস্ট যেন কুরাসাওয়ের কাছে হারে সেই প্রার্থণাও করতে হবে ইকুয়েডরকে।

এই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দলই। জার্মানি মাঠে নামছে দুই ম্যাচেই তাদের জয়ের নায়ক উনদাভকে ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক দুই দলের শুরু একাদশ।

Advertisement

জার্মানি একাদশ

ম্যানুয়েল নয়্যার, ডেভিড রাউম, জনাথান তাহ, অ্যান্তোনিও রুডিগার, জোশুয়া কিমিখ; আলেক্সান্ডার পাভলোভিচ, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ।

ইকুয়েডর একাদশ

হার্নান গালিনদেস, পিয়েরো ইনকাপিয়ে, উইলিয়ান পাচো, জোয়েল অরদোনিয়েস, অ্যালান ফ্রাঙ্কো, অ্যানহেলো আঙ্গুলো, মোইসেস কাইসেদো, পেদ্রো ভিতে, জন ইয়েবোয়া, এননার ভ্যালেন্সিয়া, গনসালো প্লাতা।

Advertisement

আইএন