খেলাধুলা

দেখে নিন আইভরি কোস্ট ও কুরাসাওয়ের শুরুর একাদশ

আইভরি কোস্ট ও নবাগত কুরাসাও দুই দলের সামনেইন সুযোগ রয়েছে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে পা রাখার। এমন অবস্থায় দুই দলই একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ‘ই’ গ্রুপের ম্যাচে।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

কুরাসাওয়ের বিপক্ষে জিতলে বা ড্র করলেই নকআউটে চলে যাবে আইভরি কোস্ট। জার্মানির বিপক্ষে ২-১ গোলে হারলেও দুই ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আইভরি কোস্ট।

অন্যদিকে, আইভরি কোস্টকে হারানোর পাশাপাশি প্রার্থণা করতে হবে জার্মানির কাছে ইকুয়েডর যেন হেরে যায় বা ড্র করে। তাহলেই প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি চলে যাবে দ্বিতীয় পর্বে।

Advertisement

এই ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে দুই দলই। চলুন দেকে নেওয়া যাক দুই দলের শুরু একাদশ।

আইভরি কোস্ট একাদশ

ফোফানা, ওপেরি, ডুয়ে, কোসুনু, ওসমান দিয়োমান্দে, দিয়ালো, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, ইয়াসিন দিয়োমান্দে, নিকোলা পেপে, বনি।

কুরাসাও একাদশ

Advertisement

রুম, কুইকো ব্রেনেট, গারি, ওবিসপো, ফ্লোরানুস, ফনভিল; তাইরেল চং, জুনিনিয়ো বাকুনা, কোমেনেনসিয়া, লিয়ান্দ্রো বাকুনা, জার্গেন লোকাডিয়া।

আইএন