গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার লক্ষ্যটা স্পষ্ট করলো জার্মানি। দুই মিনিটের মধ্যেই এগিয়ে গেলো ইকুয়েডরের বিপক্ষে। তবে ৯ মিনিটে সেই গোল শোধ দিয়ে দিয়েছে ইকুয়েডরও। ১০ মিনিটের আগেই ম্যাচ এখন ১-১ সমতায়।
Advertisement
প্রথমে দ্বিতীয় মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত পাস থেকে নিচের কোণে বল জড়িয়ে দেন লেরয় সানে। ম্যাচের দুই মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় জার্মানি।
তবে গোলটি নিয়ে ক্ষুব্ধ হতে দেখা যায় ইকুয়েডরের খেলোয়াড়রদের।
লাতিন দলটির খেলোয়াড়রা দাবি করেন, আক্রমণ শুরুর আগে আলেকজান্ডার পাভলোভিচ পা তুলে পেদ্রো ভিতেকে ফাউল করেছিলেন। তবু গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
Advertisement
এরপর ৯ মিনিটে ইকুয়েডরের নিলসন অ্যাঙ্গুলো বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বলটি ডানদিকের নিচের কোণায় পাঠান। পেদ্রো ভিটের সহায়তায়। ম্যাচে ফেরে সমতা।
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই ইকুয়েডরের। পাশাপাশি আইভরি কোস্ট যেন কুরাসাওয়ের কাছে হারে সেই প্রার্থণাও করতে হবে তাদের।
আইএন
Advertisement