জাতীয়

রাজশাহী-খুলনায় তাপপ্রবাহ, ঢাকায় বাড়বে গরমের অনুভূতি

দেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়, ভারী বৃষ্টি নেই। তবে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ু কম সক্রিয়। ফলে দেশের বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে শহর থেকে নগরের মানুষ গরমের অস্বস্তিতে ভুগছেন।

Advertisement

আবহাওয়া অফিস বলছে, আজ শুক্রবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

Advertisement

এদিকে দেশের রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচেছ।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, আজও রাজশাহী ও খুলনা অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ঢাকায় তাপপ্রবাহ না হলেও গরমের অনুভূতি বেশি থাকতে পারে। ভারী বৃষ্টি না হলে এই গরম কমবে না। ২৯ তারিখে ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আরএএস/বিএ

Advertisement