দুবাই পুলিশের হাতে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দেশটির তরফ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
Advertisement
তিনি বলেন, আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগির জানানো হবে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন দণ্ডিতকে ফেরানোর চুক্তিতে কি বেনজীরকে দেশে আনা সম্ভব?বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয় অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজীরকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। কিন্তু আমরা তিনদিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছি।
Advertisement
বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে শোনা যাচ্ছে, তাকে ফেরানো কঠিন কি না—জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে গ্রেফতার তিনজনকে ফেরত আনার বিষয়ে করা এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদের ফেরত পাওয়ার জন্য চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট তখনই পাঠিয়েছি।
তিনি আরও বলেন, অপেক্ষা করছি, আশা করি তাদের আমরা ফেরত পাবো এবং তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট দিতে পারবো।
টিটি/এমকেআর
Advertisement