লাইফস্টাইল

ছুটির দিনে পাতে রাখুন মাংসের খিচুড়ি

ছুটির দিনে পরিবারের সবাই একসঙ্গে বসে পছন্দের খাবার খাওয়ার আনন্দই আলাদা। আর যদি বাইরে ঝিরঝিরে বৃষ্টি থাকে কিংবা ঘরে আরাম করে সময় কাটানোর সুযোগ মেলে, তাহলে গরম গরম খিচুড়ির সঙ্গে ঝালঝালা মাংসের জুটি যেন খাবারের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

Advertisement

এই ছুটিতে ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন মুখরোচক মাংসের খিচুড়ি। দুপুরের খাবার হোক কিংবা বিকেলের পারিবারিক আড্ডা হোক এই মাংসের খিচুড়ি ছোট-বড় সবার মনই জিতে নেবে।

আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন এই সুস্বাদু খাবার টি- উপকরণ গরুর চাকা মাংস ১ কেজি পেঁয়াজকুচি ২ কাপ রসুনবাটা আধা টেবিল চামচ আদাবাটা ১ টেবিল চামচ দারুচিনি ২ টুকরা এলাচি ৪- ৫টি তেজপাতা ২টি তেল আধা লিটার লবণ পরিমাণমতো খিচুড়ির উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি মসুর ডাল ১ কাপ মুগ ডাল ১ কাপ পেঁয়াজকুচি আধা কাপ আদাকুচি ১চা চামচ আদাবাটা আধা টেবিল চামচ রসুনবাটা আধা টেবিল চামচ কাঁচা মরিচ ফালি ৫টি দারুচিনি ২ টুকরা ছোট এলাচি ৪টি লবঙ্গ ৪-৫টি তেজপাতা ২টি শুকনা মরিচের গুঁড়া ১ চাৎচামচ হলুদ গুঁড়া ১ চাচামচ তেল ৪ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচ লবণ পরিমাণমতো বেরেস্তা ২ টেবিল চামচ প্রণালি

প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে মাঝারি আকারে টুকরা করে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মসলার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য গরম পানি যোগ করতে পারেন। মাংস পুরোপুরি নরম হয়ে গেলে ঢাকনা খুলে মাঝেমধ্যে নেড়ে রান্না করুন, যাতে অতিরিক্ত পানি শুকিয়ে যায়।

Advertisement

এরপর খুন্তি বা দুটি কাঁটার চামচের সাহায্যে মাংস ঝুরঝুরে করে নিন। আরও কিছুক্ষণ নাড়তে থাকুন, যাতে মাংস শুকনো ও ঝুরা হয়ে যায়। এরপর নামিয়ে আলাদা করে রেখে দিন।

এবার মুগ ডাল হালকা করে শুকনা কড়াইয়ে ভেজে নিন। এরপর ভাজা মুগ ডাল, মসুর ডাল ও চাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

একটি হাঁড়িতে তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন। এরপর এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

আরও পড়ুন চিংড়ির স্টু যেভাবে রান্না করবেন

মসলা থেকে তেল ছেড়ে এলে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে নেড়ে ভেজে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি ঢেলে হাঁড়ি ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন।

Advertisement

আরও পড়ুন বেগুনের কোরমার সহজ রেসিপি

চাল ও ডাল প্রায় সেদ্ধ হয়ে পানি কমে এলে আগে থেকে তৈরি করে রাখা মাংস খিচুড়ির সঙ্গে আলতোভাবে মিশিয়ে দিন। ওপরে কাঁচা মরিচ ও বেরেস্তা ছড়িয়ে দিন। এরপর ঢাকনা লাগিয়ে একদম মৃদু আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন।দম শেষ হলে আলতোভাবে নেড়ে গরম গরম পরিবেশন করুন।

এসএকেওয়াই