কাপড় ধোয়ার পর অনেকেই ব্যস্ততার কারণে ভেজা জামাকাপড় ওয়াশিং মেশিনে বা বাথরুমেই ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখেন। কেউ কেউ পুরো রাতও ভেজা অবস্থায় রেখে দেন। বিষয়টি সাধারণ মনে হলেও এই অভ্যাস ধীরে ধীরে আপনার প্রিয় পোশাকের ক্ষতি করতে পারে। শুধু কাপড়ের রং বা কাপড়ের গুণগত মানই নয়, এতে দুর্গন্ধ, ছত্রাক এমনকি ব্যাকটেরিয়ার সংক্রমণও তৈরি হতে পারে।
Advertisement
ভেজা পরিবেশ ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ। তাই দীর্ঘ সময় ভেজা কাপড় বাথরুমে পড়ে থাকলে কাপড়ে এক ধরনের স্যাঁতসেঁতে বা বাসি গন্ধ তৈরি হয়। পরে কাপড় শুকিয়ে নিলেও অনেক সময় সেই গন্ধ পুরোপুরি দূর হয় না।
ছত্রাক ও মিলডিউ জন্মাতে পারেবাথরুম সাধারণত আর্দ্র থাকে। এই পরিবেশে ভেজা কাপড় রেখে দিলে কাপড়ে ছত্রাক বা মিলডিউ জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। এতে কাপড়ে কালো বা সবুজ দাগ পড়তে পারে এবং সংবেদনশীল ত্বকের মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।
কাপড়ের রং দ্রুত ফিকে হয়ে যায়রঙিন কাপড় দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে রং এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। ফলে কাপড়ের উজ্জ্বলতা কমে যায় এবং অনেক সময় দাগও পড়ে। বিশেষ করে নতুন বা গাঢ় রঙের পোশাকের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
Advertisement
অনেকক্ষণ ভেজা অবস্থায় থাকলে কাপড়ের ফাইবার বা আঁশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ফলে পোশাক দ্রুত পুরোনো দেখায়, সহজে ছিঁড়ে যেতে পারে এবং ব্যবহারের আয়ুও কমে যায়।
সাদা কাপড়ে হলদে দাগ পড়তে পারেসাদা বা হালকা রঙের পোশাক ভেজা অবস্থায় ফেলে রাখলে অনেক সময় হলদে বা বাদামি দাগ দেখা দেয়। পরে বারবার ধোয়ার পরও এসব দাগ পুরোপুরি ওঠানো কঠিন হতে পারে।
ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারেভেজা কাপড়ে বিভিন্ন ধরনের জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে তোয়ালে, মোজা, জিমের পোশাক বা অন্তর্বাস দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে পারে। পরে এসব কাপড় ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে।
ইস্ত্রি করলেও কাপড় সতেজ লাগে নাঅনেকেই ভাবেন, পরে শুকিয়ে ইস্ত্রি করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকা কাপড় অনেক সময় শক্ত, রুক্ষ বা প্রাণহীন হয়ে যায়। ফলে নতুনের মতো সতেজ দেখায় না।
Advertisement
কাপড় ধোয়ার পর যত দ্রুত সম্ভব শুকিয়ে দিন। যদি সঙ্গে সঙ্গে শুকাতে না পারেন, তাহলে অন্তত ওয়াশিং মেশিন বা কাপড়ের ঝুড়ি থেকে বের করে বাতাস চলাচল করে এমন জায়গায় ছড়িয়ে রাখুন। রোদে শুকানো সবচেয়ে ভালো, কারণ সূর্যের আলো প্রাকৃতিকভাবে অনেক জীবাণু কমাতে সাহায্য করে। কাপড় পুরোপুরি শুকিয়ে তারপরই আলমারিতে রাখুন।
পোশাকের সৌন্দর্য ও স্থায়িত্ব ধরে রাখতে দামি ডিটারজেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক যত্ন। তাই কাপড় ধোয়ার পর ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বা ওয়াশিং মেশিনে ভেজা অবস্থায় ফেলে রাখবেন না। ছোট এই অভ্যাস বদলালেই আপনার পোশাক দীর্ঘদিন ভালো থাকবে, দুর্গন্ধ ও ছত্রাকের ঝুঁকিও অনেক কমে যাবে।
সূত্র: আমেরিকান ক্লিনিং ইনস্টিটিউট, এনডিটিভি, দ্য স্প্রুস
এসএকেওয়াই