দক্ষ জনশক্তি তৈরিতে সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
Advertisement
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সপ্তম শ্রেণি থেকেই প্রত্যেকটি ছেলে মেয়েকে টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দিয়ে এমন করে তৈরি করব, যেন সে মেট্রিক পাস করার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকার আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে।
তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। এই মাদক থেকে সন্তানদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। এজন্য সরকারিভাবে স্পোর্টসের টিচার নিয়োগ দেওয়া হবে। এইভাবে আসলে সামাজিক আন্দোলন করে, বিভিন্ন কলাকৌশল করেই সমাজ ও সন্তানদেরকে মাদকমুক্ত রাখতে চাই। এ সময় তিনি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন।
Advertisement
পরে ইয়ুথ অলিম্পিয়াড ও ওপেন কুইজ রাইন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার প্লানিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/এএইচ/এএসএম