এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
Advertisement
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির প্রশ্নফাঁস নিয়ে একটা মিডিয়া নিউজ করলো। তারা তা সরিয়েও নিলো৷ কিন্তু তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু রাজনীতিবিদ তারা অনলাইনে এসে কীভাবে কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, তা দেখানোর চেষ্টা করলো। অথচ প্রমাণ হয়েছে এ প্রশ্নপত্র ফাঁস হয়নি।
তিনি বলেন, গতবার আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেবো না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে। কারণ তাকে তো আগে পুলিশ কাস্টডিতে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। তার কাছ থেকে তথ্য নেওয়া হবে, তাকে তথ্য দিতেই হবে।
Advertisement
সভার শুরুতেই শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।
এএএইচ/এমএএইচ/
Advertisement