জাতীয়

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন মন্ত্রীরা

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘সম্পর্কের নতুন উচ্চতার’ আশা প্রধানমন্ত্রীর

শায়রুল কবির বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রীরা। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

শায়রুল কবির বলেন, মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী ফলপ্রসূ সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সফল ও নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Advertisement

প্রসঙ্গত, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

কেএইচ/এমএএইচ/