আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে এই সফর করবেন প্রধানমন্ত্রী তাকাইচি।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সানায়ে তাকাইচি ১ থেকে ৩ জুলাই নয়াদিল্লি সফর করবেন বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।

প্রতিবেদনের তথ্য মতে, প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী। সফরকালে তিনি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

আরও পড়ুন>>জাপান-দক্ষিণ কোরিয়ার সম্পর্কে নতুন অধ্যায় ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’

Advertisement

ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবে।

গত বছরের আগস্টে ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিও সফর করেছিলেন। তাকাইচির এবারের সফর দুই দেশের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করা হবে ধারনা করা হচ্ছে।

কেএম

Advertisement