খেলাধুলা

পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড, দুই পরিবর্তন পানামার

‘এল’ গ্রুপের শেষ দিনের ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতার পর ঘানার বিপক্ষে মাঠ ছাড়তে হয় গোলশূন্য ড্রয়ে।

Advertisement

সমান এক জয় ও ড্রয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত হয়ে গেছে ইংলিশদের। পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করে নকআউটে যেতে চায় থ্রি লায়ন্সরা।

তবে প্রতিপক্ষ পানামার সেই কোনো সম্ভাবনা। দুই ম্যাচ হেরে আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিদায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Advertisement

এই ম্যাচের শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। আর পানামার একাদশে দুই পরিবর্তন।

ইংল্যান্ড একাদশ

জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জ্যারেল কোয়ানসা, এজরি কনসা, মার্ক গেহি, জেমস ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, মরগান রজার্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, হ্যারি কেইন।

পানামা একাদশ

Advertisement

মসকেরা (গোলরক্ষক), কর্দোবা, এসকোবার, হার্ভে, আন্দ্রাদে, গুতিয়েরেজ, মুরিয়ো, মার্তিনেজ, বারসেনাস, রদ্রিগেজ, রদ্রিগেজ।

আইএন