স্বাস্থ্য

দক্ষিণ সিটিতে ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে​

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ​৬-১১ মাস বয়সী ১৩৫৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ​১২-৫৯ মাস বয়সী ৪৫৪৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

Advertisement

এর আগে রোববার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত ছিলেন।

Advertisement

এমএমএ/এমআইএইচএস