দেশজুড়ে

লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

টানা লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামালপুরের শরিফপুর এলাকাবাসী।

Advertisement

সোমবার (২৯ জুন) রাত ৮টা থেকে শরিফপুর বাজার সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা রেজুয়ান আনসারী বলেন, আমাদের এখানে বিদ্যুৎ থাকে মাত্র দু-তিন ঘণ্টা। সামনে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীরা পড়তে পারে না। ফুটবল বিশ্বকাপ চলছে আমরা এখন পর্যন্ত একটা ম্যাচও দেখতে পারিনি। এখন বিদ্যুৎ দিলেও কাজ হবে না। যে পর্যন্ত জিএম না আসছে সে পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, এখনও স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন। বিষয়টি জানতে পেরেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

Advertisement

হৃদয় আহম্মেদ/এনএইচআর/এএসএম