জাতীয়

চট্টগ্রামে আরও ১৩ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ২৪৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।

Advertisement

সোমবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনাক্ত হওয়া ৩২১ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরের ২৬৬ জন এবং ১৫ উপজেলার ৫৫ জন বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৪৭ জন মহানগর এলাকার এবং একজন উপজেলার বাসিন্দা।

Advertisement

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন রোগী। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৪৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম হাম প্রতিরোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমআরএএইচ/এমএসএম

Advertisement