জাতীয়

ধানমন্ডিতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে সড়কে উচ্ছেদ অভিযান

রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজের আশপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Advertisement

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে ফুটপাত ও সড়কে ​এ অভিযান চালানো হয়।

বুধবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন ধানমন্ডি লেক এলাকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

একই সঙ্গে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা দায়েরের মাধ্যমে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এমএমএ/বিএ

Advertisement