বিনোদন

স্পাইডারম্যানে মেসি, পারিশ্রমিক কত নিলেন?

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবার হাজির হলেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ ‘স্পাইডি ট্র্যাকার’ হাতে সেখানে প্রবেশ করেন মেসি। মনে হয়, তিনি যেন স্পাইডারম্যানকেই খুঁজছেন। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন।

শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে। এই তারকার ভক্তদের জন্য এটি ছিল বড় চমক।

আরও পড়ুন যে কারণে ২০১৬ সালের পর থেকে জন্মদিনে কেক কাটেন না জয়া আহসান

এদিকে হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, এই ভিডিওতে প্রায় ২০ সেকেন্ড উপস্থিত থাকার জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকার সমান। কিন্তু টাকার পরিমাণ সঠিক কিনা সে বিষয়ে নিশ্চত হওয়া যায়নি। 

Advertisement

অন্যদিকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধিরা। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

আগামী ৩০ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‌‌‘স্পাইডার-ম্যান : ব্রান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে এই বিশেষ ভিডিও।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও চলছে নানা আলোচনা। কমিকসপ্রেমীদের কাছে এটি পরিচিত একটি ডিভাইস, যা প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৬৪ সালে প্রকাশিত দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান কমিকসে। সেখানে পিটার পার্কার এটি তৈরি করেছিলেন ডক্টর অক্টোপাসকে শনাক্ত করার জন্য।

এছাড়া ট্র্যাকারের স্ক্রিনে দেখা যাওয়া একাধিক লাল বিন্দু নিয়েও ভক্তদের মধ্যে চলছে জোর আলোচনা। অনেকের ধারণা, এটি মার্ভেলের মাল্টিভার্স ধারণার ইঙ্গিত হতে পারে এবং নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যানকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Advertisement

আরও পড়ুন ফিফার পেজে আসিফ ইকবালের গান, ছবিতে ব্রাজিলের ক্যাসেমিরো

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর কাহিনি শুরু হবে ‘স্পাইডার-ম্যান ধ: নো ওয়ে হোম’র ঘটনার পর থেকে। নতুন এই অভিযানে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে স্পাইডারম্যানের পাশে দেখা যাবে দ্য পানিশার ও হাল্ককে। আর সেই প্রচারণায় মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল- দুই জগতের ভক্তদের মধ্যেই নতুন উন্মাদনা তৈরি করেছে।

এলআইএ/এমএমএফ