ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে পৌছেছেন জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রতিনিধিরা।
Advertisement
জামায়াতে ইমলামীর ফেসবুক পেজে তাদের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আজ ৩ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।
আরও পড়ুন খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনাবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্য হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।
Advertisement
এদিকে, দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে যেতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে রাজধানী তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি আরও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।
তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম এবং মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।
আরও পড়ুন খামেনির কফিনে ইমাম রেজা মাজারের লাল পতাকা কেন?৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।
৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিকভাবে জানাজার কর্মসূচি শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।
Advertisement
এসএনআর