রাজধানীর শাহবাগে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
Advertisement
অভিযুক্ত দুজন হলেন মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)। তারা বিশেষ কায়দায় পেটের ভেতরে করে এক হাজার ৩২০টি ইয়াবা বহন করছিলেন।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আরও পড়ুন কুরিয়ারে চা পাতার প্যাকেটে এলো ১২ হাজার ইয়াবা, আটক ১তিনি বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলিতে ইয়াবা বহন করে শাহবাগের দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
Advertisement
অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা কিনে বিশেষ কায়দায় পেটের ভেতরে বহন করে ঢাকায় নিয়ে আসতেন। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।
দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/একিউএফ
Advertisement