খেলাধুলা

লড়ছে অস্ট্রেলিয়া-মিশর, নজর রাখছে আর্জেন্টিনা

রাউন্ড অব-৩২ এর ম্যাচে মুখোমুখি এশিয়া এবং আফ্রিকান দুই দেশ। অস্ট্রেলিয়া ভিন্ন মহাদেশের হলেও খেলে এএফসি তথা এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের হয়ে। মোহাম্মদ সালাহ ও ওমর মারমোশদের নিয়ে মিশর শক্তিশালী একটি প্রতিপক্ষ। রাউন্ড অব-১৬ এ ওঠার লড়াইয়ে তারা আজ মুখোমুখি হয়েছে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে।

Advertisement

অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যকার এই ম্যাচটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা। কারণ এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই রাউন্ড অব-১৬ এ মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ রাতেই রাউন্ড অব-৩২ এর ম্যাচে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আফ্রিকান প্রতিনিধি, এবার বিশ্বকাপে প্রথম খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

আর্জেন্টাইন জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট টিওয়াইসি স্পোর্টসই শিরোনাম করেছে, মিশর ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর রাখছে আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচের দিকে আর্জেন্টিনার নজর রাখার মূল কারণ, অস্ট্রেলিয়া আর্জেন্টিনার চেনা প্রতিপক্ষ। ২০২২ বিশ্বকাপেও রাউন্ড অব-১৬ এ দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

তবে মিশর খুব একটা চেনা প্রতিপক্ষ নয়। ২০০৮ সালে শুধুমাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেটাতে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা এবং মিশর। এবারের মিশর দলটি অনেক শক্তিশালী। মোহাম্মদ সালাহ, ওমর মারমোশদের মত বিশ্বখ্যাত ফুটবলার রয়েছে দলটিতে। এ কারণে শেষ ষোলোয় সম্ভাব্য প্রতিপক্ষের দিকে আর্জেন্টিনা নজর রাখছে, যেন ওই ম্যাচের জন্য কৌশল সাজাতে সুবিধা হয় তাদের।

Advertisement

আইএইচএস/