খেলাধুলা

গোলহীন প্রথমার্ধে মরক্কোর বিপক্ষে কানাডার দাপট

শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলেছে কানাডা। যদিও একাধিক আক্রমণ করেও পায়নি গোলের দেখা। তবে মরক্কোকে তারা আটকে রাখতে পেরেছে ঠিকই আক্রমণ থেকে। কোনো দলই গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

Advertisement

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টনে খেলতে নেমেও প্রথমার্ধে ভড়কে যায়নি আসরের অন্যতম স্বাগতিক কানাডা।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকার পরও ৩টি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে তারা। তবে মরক্কো মাত্র একটি আক্রমণ করতে সক্ষম হয় আর সেটিই অবশ্য লক্ষ্যে ছিলো।

পঞ্চম মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন ডেভিড। লুক দে ফুজেরোলেসের দারুণ হেড থেকে বল পেয়ে একা এগিয়ে যান জোনাথন ডেভিড। মরক্কোর গোলরক্ষক বুনুকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করতে চাইলেও বাম হাত বাড়িয়ে অসাধারণ সেভ করেন মরক্কোর গোলরক্ষক।

Advertisement

১১ মিনিটে আবারও সুযোগ নষ্ট করে কানাডা। আলি আহমেদ মাঝমাঠে বল কেড়ে নিয়ে তা বাড়িয়ে দেন ওলুওয়াসেয়ির কাছে। হালহালকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি, কিন্তু মরক্কোর গোলরক্ষক বুনু বাম পা বাড়িয়ে দুর্দান্ত সেভ করে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচান।

২১ মিনিটে ফর্মে থাকা মরক্কোর সাইবারি চোটে মাঠ ছাড়েন। মাঠে পড়ে গিয়ে চিকিৎসা নিতে হয় মরক্কোর এই ফরোয়ার্ডকে। শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যেতে না পারায় তাকে তুলে নেওয়া হয়েছে। রাহিমি তার পরিবর্তে মাঠে নামেন।

২৯ মিনিটে প্রথমার্ধে মরক্কোর তাদের একমাত্র শটটি নেয় এবং লক্ষ্যে রাখে। শেষ তৃতীয়াংশে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে শট নেন মরক্কোর এক খেলোয়াড়। তবে লুক দে ফুজেরোলেসের গায়ে লেগে বলের গতি অনেকটাই কমে যায়, ফলে গোলরক্ষকের জন্য সেটি সামলানো কঠিন হয়নি।

শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

Advertisement

আইএন