খেলাধুলা

উনাহির গোলে এগিয়ে মরক্কো

শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে সুযোগ বেশি তৈরি করে মরক্কোকে আটকে রাখে কানাডা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তা আর সম্ভব হয়নি। আজেদিন উনাহির গোলে এগিয়ে গেছে আফ্রিকান দেশটি।

Advertisement

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টনে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আজেদিন উনাহির গোলে এগিয়ে গেছে মরক্কো।

দারুণ পরিকল্পিত ফ্রি-কিক থেকে আসে গোলটি। হাকিমি ফ্রি-কিকটি বক্সের ঠিক বাইরে থাকা উনাহির উদ্দেশে বাড়িয়ে দেন। কোনো সময় নষ্ট না করে প্রথম স্পর্শেই নেওয়া উনাহির বাঁকানো শট জড়িয়ে যায় গোলের ডানদিকের নিচের কোণে। কানাডার গোলরক্ষকের কিছুই করার ছিল না।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকার পরও ৩টি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে তারা। তবে মরক্কো মাত্র একটি আক্রমণ করতে সক্ষম হয় আর সেটিই অবশ্য লক্ষ্যে ছিলো। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে গেছে মরক্কো।

Advertisement

আইএন