বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বর্ষা মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
Advertisement
রোববার (৫ জুলাই) দুপুরে তেজগাঁও বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী বর্ষা মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬টি স্টল রয়েছে।
আরও পড়ুন চিফ প্রসিকিউটর / যে আইনে জামায়াত নিষিদ্ধ করেছিল, সে আইনেই আ’লীগের বিরুদ্ধে তদন্ত চলছেতেজগাঁও শিল্প এলাকায় বিসিক ভবনের নিচতলায় ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
Advertisement
এনএইচ/কেএসআর