জাতীয়

ঢাকায় ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার

রাজধানীর মিরপুরের আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

Advertisement

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ। এদিন ভোরে মিরপুর-১২ এর ৫ নং অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল।

আরও পড়ুন ঢাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহরম গ্রেফতার

নুরাঙ্গীর নাহিদ জানান, পল্লবী থানার এক মামলায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য পারভেজের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী এবং মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

গ্রেফতার পারভেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন জুলাই নিয়ে মন্তব্য / কুষ্টিয়ায় অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, কিছু দিন ধরে কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

গত ১৭ জুন এই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ এবং ইমনসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব-৪।

কেআর/কেএসআর

Advertisement