দেশজুড়ে

সাভারে জীবিত তক্ষক উদ্ধার, আটক ৫

সাভারে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Advertisement

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৫ জুলাই) বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), আব্দুর রহিম (৪২), রায়হান আহম্মেদ রনি (৩৮) ও সাগর শেখ (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি। এর গায়ের রং ধূসর।

Advertisement

ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মাহফুজুর রহমান নিপু/এসআর