কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ প্রকাশের পর থেকেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার নতুন উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে নীরব থাকলেও সমালোচনার মুখে পড়া সংগীতশিল্পী অর্ণবের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়েক।
Advertisement
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সুনিধি নায়েক শিল্পীদের প্রতি সম্মান ও সহনশীলতা দেখানোর আহ্বান জানান। তিনি লেখেন, ‘একজন শিল্পীও একজন মানুষ। তার প্রতিটি সৃষ্টি যে সবার ভালো লাগবে, এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। এটাই শিল্পের স্বাভাবিক নিয়তি। তাই কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।’
অর্ণবের দীর্ঘ সংগীতজীবনের প্রসঙ্গ টেনে সুনিধি বলেন, ‘মাঝে মাঝে’, ‘আধেক ঘুমে’, ‘কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাব’, ‘প্রচণ্ড গর্জনে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে সব গান সমানভাবে শ্রোতাদের ভালো লাগবে না, সেটিই স্বাভাবিক।
তিনি আরও লেখেন, ‘হ্যাঁ, তার সব গান সমান ভালো হয়নি, হবেও না। কারণ, তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনোই শুধু তার সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না। তার ব্যর্থতাগুলোও তার যাত্রার অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না।’
Advertisement
সুনিধির ভাষায়, ‘তারপর একদিন, যখন তিনি নীরব হয়ে যাবেন, যখন নতুন গান আর আসবে না, তখন আবার আমরাই দীর্ঘশ্বাস ফেলে বলব, শিল্পীটা হারিয়ে গেল কেন? হারিয়ে যায় না শিল্পীরা, আমরা আমাদের নির্মমতা দিয়ে তাদের হারিয়ে দিই।’
আরও পড়ুন ‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’, দাবি আসিফেরপোস্টের শেষদিকে তিনি লেখেন, ‘সমালোচনা করুন, কিন্তু সম্মানটুকু অটুট রাখুন। কারণ একজন শিল্পী কোনো দেবতা নন, তিনি আমাদেরই মতো একজন মানুষ। তারও অনুভূতি আছে, কষ্ট আছে এবং ভালোবাসা দিয়ে সৃষ্টি করে যাওয়ার স্বপ্ন আছে।’
আরও পড়ুন বাসায় ফিরেছেন ‘অঞ্জনা’ খ্যাত গীতিকার মিল্টন খন্দকারগত ২৮ জুন প্রকাশিত কোক স্টুডিও বাংলার ‘মেঘ’ গানটির সংগীতায়োজন করেছেন অর্ণব। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমী দত্ত। শাস্ত্রীয় সংগীত, আধুনিক সাউন্ড ও হিপহপের সংমিশ্রণে তৈরি গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার নতুন উপস্থাপনা নিয়ে অনেকেই আপত্তি জানান। তবে সেই বিতর্কের মধ্যেই শিল্পীদের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সুনিধি নায়েক।
এমএমএফ
Advertisement