খেলাধুলা

প্যারাগুয়ের বেঞ্চ থেকে প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগ দেশমের

ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচটি ছিল উত্তেজনা, বিতর্ক ও স্নায়ুচাপের এক নাটকীয় লড়াই। প্যারাগুয়েকে অল্প ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলেও ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের ঘটনা।

Advertisement

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের সময় প্যারাগুয়ের বেঞ্চ থেকে তার প্রয়াত মাকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের মাধ্যমে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে। তার দাবি, প্রতিপক্ষের বেঞ্চ থেকে ব্যক্তিগত পর্যায়ের কটূক্তি করা হয়, যার মধ্যে তার প্রয়াত মাকে নিয়েও অপমানজনক মন্তব্য ছিল বলে ইঙ্গিত দেন তিনি।

দিদিয়ের দেশম দাবি করেছেন যে, ‘তাদের বেঞ্চ থেকে আসা ওই অপমানজনক কথাগুলোর কোনো প্রয়োজন ছিলো না। বিশেষ করে কিছু মন্তব্য ছিলো অত্যন্ত ব্যক্তিগত।’

শুরু থেকে শেষ পর্যন্ত চরম উত্তেজনা ও আবেগপূর্ণ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে অল্প ব্যবধানে হারিয়ে ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। পুরো ম্যাচটিই ছিলো বিতর্ক ও হতাশায় পূর্ণ। প্রতিপক্ষকে মানসিকভাবে বিচলিত করার বারবার প্রচেষ্টা এবং ক্রমেই বাড়তে থাকা উত্তেজনা এক পর্যায়ে মাঠের সীমানা ছাড়িয়ে ফরাসি দলের বেঞ্চ পর্যন্ত গড়িয়েছিলো।

Advertisement

ম্যাচ শেষে দিদিয়ের দেশম স্বীকার করেন যে, পরিস্থিতির পরিবেশ শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘তাদের বেঞ্চ থেকে আসা ওই অপমানজনক কথাগুলোর কোনো প্রয়োজন ছিলো না। বিশেষ করে কিছু মন্তব্যের ক্ষেত্রে তো নয়ই।’

তার এই কথায় ইঙ্গিত পাওয়া যায় যে, কিছু মন্তব্য হয়তো অত্যন্ত ব্যক্তিগত বিষয় যার মধ্যে তার প্রয়াত মাকে নিয়ে করা কোনো কথাও থাকতে পারে। তাকে কেন্দ্র করেই মন্তব্য করা হয়েছিল।

তবে দেশমের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন প্যারাগুয়ের প্রধান কোচ গুস্তাভো আলফারো। ম্যাচ শেষে তিনি বলেন, তাঁর দলের কোচিং স্টাফ বা বেঞ্চ থেকে এমন কোনো আপত্তিকর মন্তব্য করা হয়নি এবং এ ধরনের অভিযোগের সঙ্গে তারা জড়িত নয়।

ঘটনার সত্যতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা আসেনি। তবে বিশ্বকাপের মতো বড় আসরে এমন অভিযোগ নতুন করে ক্রীড়াসুলভ আচরণ ও মাঠের বাইরের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।

Advertisement

আরআর/আইএন