প্রথমার্ধে গোল করেও অফসাইডের কারণে বাতিল হয় নরওয়ের। ফলে লিড নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় দলটি। তবে দ্বিতীয়ার্ধের আরলিং হালান্ডের গোলে ম্যাচে লিড নিয়েছে নওরোজিয়ানরা।
Advertisement
যুক্তরাষ্ট্রের ডালাসে ৭৯ মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে নেন হালান্ড।
বাম প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ এক ক্রসে গ্যাব্রিয়েলকে উঁচু লাফে হারিয়ে বলের নাগাল পান আরলিং হালান্ড। শক্তিশালী হেডে তিনি বল জালে পাঠিয়ে দেন।
হালান্ডের গোলে ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।
Advertisement
এর আগে, প্রথমার্ধের তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আসে নরওয়ে। বক্সের ভেতরে আলেকজান্ডার সোরলথ বল পাস বাড়িয়ে দেন প্যাট্রিক বের্গের দিকে। তার শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে।
তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।
আইএন
Advertisement