খেলাধুলা

টানা ১৪ ম্যাচে ২৭ গোল করা হালান্ড কী মানুষ?

নিন্দুকেরা তাকে মাঝে মাঝে ডেকে থাকেন রোবট হালান্ড। তিনি মেশিনের মত এত পরিমাণ গোল করেন এ প্রতিপক্ষের ফুটবলারদের তাকিয়ে দেখা ছাড়া কোন উপায় নাই। এবার ব্রাজিলও দেখলো হালান্ডের ভয়ঙ্কর রূপ।

Advertisement

নরওয়ের গোলমেশিন আরলিং হালান্ড যেন থামতেই জানেন না। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। সেই সঙ্গে গড়েছেন অবিশ্বাস্য এক রেকর্ড।

ব্রাজিলের বিপক্ষে গোল করার মাধ্যমে টানা ১৪টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন হালান্ড। এই সময়ে নরওয়ের হয়ে তিনি করেছেন মোট ২৭টি গোল, যা আন্তর্জাতিক ফুটবলে তার ধারাবাহিক আধিপত্যেরই প্রমাণ।

এই গোলযাত্রা শুরু হয়েছিল স্লোভেনিয়ার বিপক্ষে একটি গোল দিয়ে। এরপর কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক, মলদোভার বিপক্ষে এক ও পরে পাঁচ গোল, ইসরায়েলের বিপক্ষে এক ও পরে হ্যাটট্রিক, ইতালির বিপক্ষে দুই ম্যাচে মোট তিন গোল এবং এস্তোনিয়ার বিপক্ষে দুই ম্যাচে তিন গোল করেন তিনি।

Advertisement

চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালের বিপক্ষে জোড়া গোল, আইভরি কোস্টের বিপক্ষে একটি গোল এবং শেষ ষোলোতে ব্রাজিলের জালে আরও দুটি গোল করেছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন।

মাত্র ১৪টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ২৬ গোল করে হালান্ড প্রমাণ করে চলেছেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন তিনিই। তার দুর্দান্ত গোলধারা নরওয়েকেও বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদারে পরিণত করেছে।

আরআর/আইএন

Advertisement