রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকার একটি বাসায় দুই বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১০ বছরের এক শিশুর বিরুদ্ধে।
Advertisement
সোমবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুকন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শিশুকন্যাটির মামা বলেন, শিশুটির মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। দুপুরে কাওলার ভাড়া বাসায় শিশুকে ঘুম পাড়িয়ে তিনি কাজে যান। পরে বাসায় এসে বিছানায় তার শিশুকন্যাকে বিবস্ত্র অবস্থায় পান।
আরও পড়ুন দিনে গড়ে ১০ খুন, থামছে না নারী-শিশু নির্যাতনশিশুটির মামা আরও বলেন, শিশুটির মা শিশুকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ১০ বছরের এক শিশুর নাম বলে। পরে আমরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দক্ষিণখান থেকে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তাকে গাইনি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাজী আল-আমিন/বিএ