খেলাধুলা

অপরিবর্তিত স্পেন, একটি পরিবর্তন পর্তুগালের

বিশ্বকাপের অন্যতম ফেবারিট ও স্পেন ও পর্তুগাল কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে শেষ ষোলোর লড়াইয়ে। জয়ী দল পা রাখবে কোয়ার্টার ফাইনালে।

Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

সেই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দলই। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে শেষ ম্যাচের একাদশেই আস্থা রেখেছেন। তবে একটি কৌশলগত পরিবর্তন এনেছেন তিনি। এবার আক্রমণভাগের মাঝখানে খেলছেন দানি ওলমো, আর অ্যালেক্স বায়েনাকে নামানো হয়েছে উইংয়ে। বাকি একাদশে কোনো পরিবর্তন আনেননি স্পেনের প্রধান কোচ।

অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২–এর জয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে পর্তুগাল। আক্রমণভাগে রাফায়েল লেয়াওর পরিবর্তে সুযোগ পেয়েছেন জোয়াও ফেলিক্স। এই পরিবর্তনের ফলে ৪-৩-৩ ছকে খেলছে পর্তুগাল, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফেলিক্স দলের প্রধান গোল করার ভরসা হিসেবে মাঠে নামছেন।

Advertisement

স্পেন একাদশ

উনাই সিমন, পেদ্রো পোরো, আইমেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া, পেদ্রি, অ্যালেক্স বায়েনা, রদ্রি, লামিনে ইয়ামাল, মিকেল ওয়ারাজাবাল, দানি ওলমো।

পর্তুগাল একাদশ

ডিয়েগো কস্তা। জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াজ, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিহা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেটো।

Advertisement

আইএন