খেলাধুলা

কেটেলারার জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে বেলজিয়াম

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর ৩১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের হয়ে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে সমতা ফেরান মালিক টিলম্যান। কিন্তু সেই সমতা স্থায়ী হয়নি। আবারও গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন চার্লস ডি কেটেলারা। বিরতিতে যাওয়ার আগে ম্যাচে ২-১ গোলে এগিয়ে বেলজিয়াম।

Advertisement

যুক্তরাষ্ট্রের সিয়াটলে শেষ ষোলোর মাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমে স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম চার্লস ডি কেটেলারার গোলে। ৩১ মিনিটে মালিক টিলম্যান সমতা ফেরান যুক্তরাষ্ট্রের হয়ে। মিনিট দুয়েক পর ম্যাচের ৩৩ মিনিটে আবারও এগিয়ে যায় কেটেলারার গোলে।

৯ মিনিটে যুক্তরাষ্ট্রের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিকোলাস রাসকিন সেটি বাড়িয়ে দেন মাঝখানে। সেখানে একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন চার্লস ডি কেটেলারার। সহজ টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন তিনি। এরপর ৩১ মিনিটে মালিক টিলম্যান ফ্রি-কিক থেকে জাল খুঁজে পান। টানা দুই ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিলেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মালিক টিলম্যান। ফ্রি-কিকের সময় থিবো কুর্তোয়া দেয়াল ঠিকঠাক সাজিয়েছিলেন। তবে টিলম্যানের নেওয়া শটটি হ্যান্স ভানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে। বলের গতিপথ হঠাৎ বদলে যাওয়ায় কুর্তোয়া সম্পূর্ণ ভুল দিকে চলে যান এবং অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি। এই ভাগ্য সহায়ক ডিফ্লেকশনের সুবাদে যুক্তরাষ্ট্র ম্যাচে সমতা ফেরায়।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে আবারও গোলের দেখা পান বেলজিয়ামের কেটেলারা। মুহূর্তেই লিড ফিরে পেল বেলজিয়াম। বাম প্রান্তে দারুণ নৈপুণ্য দেখান লিয়ান্দ্রো ত্রোসার। বল নিয়ন্ত্রণে নিয়ে সময় নিয়ে নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে।

Advertisement

সেখানে আবারও ঠিক জায়গায় উপস্থিত ছিলেন কেটেলারা। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে উঁচু লাফে হারিয়ে শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। দ্রুতই আবারও এগিয়ে যায় বেলজিয়াম।

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

আইএন

Advertisement