অধস্তন আদালতের বিচারাধীন মামলার ডকেট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সরকার। দীর্ঘদিন এসব গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ আদালতের সেরেস্তা শাখা সংরক্ষণ করে আসছিল। এখন থেকে এ দায়িত্ব পালন করবে কোর্ট পুলিশ কর্মকর্তা।
Advertisement
সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের (জিপি- পিপি) সই করা রোববার (৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জিপি-পিপি শাখার জারিকৃত পরিপত্রটির মামলার ডকেট সংরক্ষণসংক্রান্ত দফা বাতিল করা হলো। একই সঙ্গে আদালতের বিচারাধীন মামলার ডকেট কোর্ট পুলিশ কর্মকর্তার হেফাজতে থাকবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, মামলার সাক্ষ্যগ্রহণ বা শুনানির জন্য ধার্য তারিখের আগে কেস ডকেট হস্তান্তর ও সাক্ষ্যগ্রহণ বা শুনানি শেষে পুনরায় সেটা গ্রহণের ক্ষেত্রে কোর্ট পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় কর্মপন্থা অবলম্বন ও রেকর্ডপত্র সংরক্ষপূর্বক সর্বদা পারস্পারিক সমন্বয় ও সমঝোতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
Advertisement
আদালত সূত্রে জানা গেছে, বিগত সময়ে জজ কোর্টের ক্ষেত্রে মামলার ডকেট সংরক্ষণ করা হতো সেরস্তায়। আর হাইকোর্টের ক্ষেত্রে মামলার ডকেট সংরক্ষণ করা হতো সেকশন বিভাগে।
এফএইচ/এমআইএইচএস