দেশজুড়ে

ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিললো কিশোরের মরদেহ

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সাড়ে ১২টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

জানা গেছে, নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত বুরু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

শেখ মহসীন/এনএইচআর/জেআইএম