দেশজুড়ে

অতিরিক্ত দামে সার বিক্রি করায় বিসিআইসি ডিলারকে জরিমানা

মাগুরা শত্রুজিতপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় অভিযান চালিয়ে বিসিআইসি ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় মেসার্স সনজিত কুমার সাহা নামের দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে সূত্রে জানা গেছে, টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা বস্তা হলেও বিক্রি করেছেন ২ হাজার ২০০ টাকায়। এ ছাড়া ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি বিক্রয় করেছেন ১ হাজার ৭০০ টাকা বস্তা। অতিরিক্ত দামে বিক্রি করলেও ভাউচার কিংবা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়নি। কৃষকদের সঙ্গে এমন প্রতারণার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃষি ও কৃষক নিয়ে প্রতারণায় মেসার্স সনজিত কুমার সাহা নামক দোকানে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/জেআইএম