২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। শেষ ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার মাধ্যমে কোয়ার্টার ফাইনালের লাইনআপ সম্পূর্ণ হয়।
Advertisement
এবারের শেষ আটে সবচেয়ে বেশি আধিপত্য ইউরোপের। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ছয়টিই ইউরোপের। বাকি দুটি দল হলো দক্ষিণ আমেরিকার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।
ব্রাজিলের জায়গায় অন্য চিত্রও দেখা যেতে পারতো। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় কার্লো আনচেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে উঠতে করতে হয়েছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মিশর ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
Advertisement
অপর দিকে ফ্রান্স ১-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারায়, যেখানে জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, যারা কানাডাকে ৩-০ ব্যবধানে সহজেই হারিয়েছে।
আরেকটি ইউরোপীয় লড়াইয়ে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।
ইউরোপের ছয়টি দল শেষ আটে জায়গা করে নেওয়ায় এবার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে তাদের প্রাধান্য স্পষ্ট। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো সেই আধিপত্য ভাঙতে প্রস্তুত।
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি৯ জুলাই: ফ্রান্স বনাম মরক্কো ১০ জুলাই: স্পেন বনাম বেলজিয়াম ১১ জুলাই: নরওয়ে বনাম ইংল্যান্ড১১ জুলাই: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
Advertisement
আরআর/এমএমআর